গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দক্ষিণে গ্রামীণ ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, ওই এলাকায় রংপুরগামী চিনির বস্তা বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বগুড়াগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রংপুরগামী চিনির বস্তা বোঝাই ট্রাকের চালক ও ওই ট্রাকের ৬ যাত্রী আহত হয়।
আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
