ব্রেকিং নিউজঃ

ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদযাত্রা ঘিরে সম্ভাব্য জনচাপ ও যানজট মোকাবিলা, পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তার মতো ব্যস্ত এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঈদের সময় মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সরকারের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ টোল প্লাজাগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট কমাতে এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তিনি বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঈদের আগে সাত দিন এবং পরে তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ মহাসড়ক, টোল প্লাজা এবং যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমে সহায়তা দেবে বিজিবি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930