ব্রেকিং নিউজঃ

ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ  ৩ জন নিহত হয়েছেন , আহত হয়েছেন ২ জন। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের নবীবনগরে মোল্লা ফিলিং স্টেশন এর পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন -ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২) এবং সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

আহতরা হলেন – ঝিকরগাছা উপজেলার বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫), ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে। ঝিকরগাছা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন-  অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো – ছ ৭১-৫১১৯) বেনাপোল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে  যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যান গদখালী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় যশোর – বেনাপোল মহাসড়কের নবীবনগরে মোল্লা ফিলিং স্টেশনের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২) এবং সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। আহতরা হলেন – ঝিকরগাছা উপজেলার বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫), ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনা সত্যতা স্বীকার করে জানান-অ্যাম্বুলেন্সটি আটক করা হলেও চালক পালিয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031