ব্রেকিং নিউজঃ

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১০,আহত ৩২

মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বড়দিনের আগে, জোন্তেকোমাতলান শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামের দিকে যাচ্ছিল।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। আহত ৩২ জনের নাম ও তারা কোন হাসপাতালে ভর্তি হয়েছেন তার তথ্যও প্রকাশ করা হয়েছে।

মেক্সিকোতে বাস ও ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এতে সাধারণত অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে মূল কারণ হিসেবে ধরা হয়।

উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকে মিচোয়াকান রাজ্যে একটি অনুরূপ দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930