ব্রেকিং নিউজঃ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা অফিসার নিহত

ঈশ্বরদীর দাশুড়িয়ায় সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে তিনি মারা যান। আশরাফ হোসেনের গ্রামের বাড়ি পাবনার সুজানগরে, তিনি পাবনা শহরে বসবাস করেন।

জানা যায়, শিক্ষা অফিসার আশরাফ আলী প্রতিদিনের মত আজ বুধবার সকালে পাবনা শহর থেকে নিজ কর্মস্থল নাটোরের লালপুর যাওয়ার পথে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ে সড়ক দূর্ঘটনার কবলে পড়েন।

তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, শিক্ষা অফিসার আশরাফ হোসেন ইতিপূর্বে পাবনার আটঘড়িয়া উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত দু’বছর পূর্বে লালপুরে বদলি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031