ব্রেকিং নিউজঃ

পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ বাংলাদেশ, বিশ্বে ১৯২তম

বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের হালনাগাদ সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এ সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫।
বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকায় এ তথ্য উঠে এসেছে। আর্টন ক্যাপিটলের সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে।
সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এছাড়া ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা বা ভিসা অন অ্যারাইভাল নিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে ১১৫টি গন্তব্যে ভ্রমণের জন্য আগাম ভিসা নিতে হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে, এ সূচকে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্ব তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, বাংলাদেশ ১৯২তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।
আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
তবে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচক এবং যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি এক নয়। ফলে দুই প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকায় একই দেশের পাসপোর্টের অবস্থান ভিন্ন হতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930