ব্রেকিং নিউজঃ

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

রাজবাড়ীতে সদর উপজেলার খানখানাপুর নামক এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।  হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।  তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৪ জুন) পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান  জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে।  এ ঘটনায় আহত তিনজনকে সদর ও গোয়ালন্দ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ মুহূর্তে রাস্তায় পাশে উল্টে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে থাকা আহত হেলপারকে উদ্ধারের চেষ্টা করছেন তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031