ব্রেকিং নিউজঃ

বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় নিহত ২

রাজধানীর শাহবাগ থানা এলাকার বাংলামোটরে বিহঙ্গ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালকসহ বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে ছুটে চলা বিহঙ্গ পরিবহনের বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ও আরোহী বাসের সামনে ছিটকে পড়ে যান। পরে বাসটি তাদের উপর দিয়েই চলে গেছে। এরপর সেখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ সময় আরও এক ব্যক্তি সড়কে পড়ে আহত হয়ে চিৎকার করছিলেন। পরে পথচারীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শাহবাগ থানা পুলিশ দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

থানার ডিউটি অফিসার মো. রইচ বলেন, ‘বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031