ব্রেকিং নিউজঃ

কালীগঞ্জে ট্রাক চাপায় মসজিদের পেশ ইমাম নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে।

বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা, হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাদনি এলাকায় কাচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও মোবারকগঞ্জ চিনি কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীরা হাসপাতালে ছুটে যান।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31