ব্রেকিং নিউজঃ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

কচুয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত ও তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া (৫০) উপজেলার জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার রাজধানীর রামপুরা এলাকায় খাবার হোটেল রয়েছে।

তার স্ত্রী কাজল রেখাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সেলিম মিয়া ও তার স্ত্রী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাটমুড়া এলাকায় ঢাকাগামী সুরমা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান সেলিম।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সুরমা বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031