ব্রেকিং নিউজঃ

ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেল গেটে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন।

সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তারা পাংশা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন।

বুধবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী চাঁদপুর রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশার ড্রাইভার পুঁইজোর গ্রামের বসিরউদ্দিন মিয়ার ছেলে নাসির (৩২), একই গ্রামের মোতালেব মণ্ডলের মেয়ে মরিয়ম (৪০), মোতালেব মণ্ডলের স্ত্রী মসিরন বিবি ( ৬০), মোতালেব মণ্ডলের নাতি ইউসুফ আলী ( ৫) , নয়ন (৮) ও নাতনি শিলা (২৫)।

রাজবাড়ী সদর ফায়ার স্টেশন অফিসার মো. সরাজ মিয়া বলেন, সকালে খবর জানতে পারি কালুখালী স্টেশনের সামনে একটা দুর্ঘটনা ঘটে।

আমরা দ্রুত গিয়ে ৩টি মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আব্দুল হাই বলেন, সকাল ৯টার দিকে বিকট শব্দ শুনতে পেয়ে রাস্তায় গিয়ে দেখি একটি কুষ্টিয়াগামী ট্রাক এবং রাজবাড়ীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর পরই রাজবাড়ীগামী একটি প্রাইভেটকারের সাথে ঐ ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনে দুমড়ে মুচড়ে যায়।আর অটোরিকশার ৩ জন মারা যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031