ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ-সিলেট সড়কের মনবেগ-নোয়াগাঁও এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন অপর একটি মোটর সাইকেলের দুই আরোহী।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুটি মোটর সাইকেলে করে ৫ জন যুবক সিলেটের দিকে যাচ্ছিলেন।

নোয়াগাঁও এলাকায় দ্রুতগামী একটি ‘ঢাকাইয়া বাস’ একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হন।

অন্য মোটরসাইকেল দুই আরোহী সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির আহমদ জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031