ব্রেকিং নিউজঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৮ জন

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাসেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিকে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়।

একই সময়ে পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত ১০ জনের মধ্যে গুরুতর আহতাবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করার পর আরও একজনের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930