ব্রেকিং নিউজঃ

সড়ক দুঘটনায় দুই কলেজছাত্রসহ নিহত ৫

সুনামগঞ্জের ছাতক ও চট্টগ্রামের হাটহাজারীতে দুই কলেজছাত্র, যশোরের চৌগাছা ও অভয়নগরে দুজন এবং ঈশ্বরদীর পাবনায় ভ্যানচালক নিহত হয়েছেন।

সুনামগঞ্জ : ছাতকে রোববার রাতে বাইসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গিয়ে নিহত রেনু ইসলাম (২২) ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (খালপাড়) গ্রামের রাহিম উদ্দিনের ছেলে।

হাটহাজারী (চট্টগ্রাম) : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়াজ (২২) চৌধুরীহাটের পশ্চিমে আলী রাজা সাওদাগরের বাড়ির মো. ছাত্তারের ছেলে। নগরীর পতেঙ্গায় শুক্রবার রাতে তিনি দুর্ঘটনার শিকার হন।

চমেক হাসপাতালে সোমবার ভোরে তার মৃত্যু হয়। যশোর ও অভয়নগর : ভয়নগর উপজেলার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত গ্রাম্য পশু চিকিৎসকের নাম সঞ্জয় দে (৫৫)।

অভয়নগর গ্রামের বাসিন্দা সঞ্জয় দে শুক্রবার বিকালে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। এছাড়া চৌগাছায় আলমগীর (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

তিনি শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। চৌগাছা শহরের চৌগাছা-যশোর সড়কে সোমবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা খায়।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীর দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কে সোমবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ভ্যানচালক তায়জুল ইসলাম (৫৬) উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31