ব্রেকিং নিউজঃ

তালতলীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী।

পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের উজিরপুর ও মানিকগঞ্জের ঘিওরে তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের শিকার তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। জনতাৱ সময় ডেক্স:

তালতলী (বরগুনা) : তালতলীতে গণধর্ষণের শিকার হয়েছে কলাপাড়া উপজেলার নবম শ্রেণির এক স্কুলছাত্রী। উপজেলার সোনাকাটার টেংরাগিরি-ইকোপার্কের বনের ভেতর বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে আসামি করে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিরা হলো- সোহাগ, হাসান, মিজান ও জাহিদ।

মামলার বিবরণে জানা যায়, তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কে মোটরসাইকেলে ঘুরতে আসে ভুক্তভোগী নারী ও তার দুলাভাই।

এ সময় ওই চার বখাটে এসে মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে মোবাইল ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়।

স্কুলছাত্রীকে বনের ভেতরে নিয়ে সোহাগ ও হাসান ধর্ষণ করে। স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠিতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর (বরিশাল) : উজিরপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শিমুল বেপারী পূর্ব সাতলা গ্রামের মিতুল বেপারীর ছেলে।

মানিকগঞ্জ : ঘিওরে ৬ বছরের শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আবুবক্কর সিদ্দিক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আবু বক্করকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন ওই শিশুর বাবা। এ ধর্ষণের ঘটনাটি সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ায় অভিযোগে আব্দুল মান্নান ও জাবেদ আলী নামের দুই গ্রাম্য মাতবরকেও আসামি করা হয়েছে।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : ফতুল্লায় প্রেমিকের ধর্ষণে গার্মেন্টকর্মী এক তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ওই তরুণীর অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। আত্মগোপনে থাকা প্রেমিকের নাম সোহাগ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031