ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের রাউজানে বালুবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। উপজেলার পাহাড়তলি দমদমা এলাকায় মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ও রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), অটোরিকশার যাত্রী ও নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাচ্ছিল। সংঘর্ষের ফলে ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে পড়ে। আর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

রাউজান থানার এসআই হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031