ব্রেকিং নিউজঃ

ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ নিহত

ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ময়মনসিংহ- তারাকান্দা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমে ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930