ব্রেকিং নিউজঃ

নবম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ, আটক ২

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় নবম শ্রেনীর ছাত্রীকে গণ ধর্ষন ও ভিডিও চিত্র ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাতে ধর্ষক মো. সুমন ও সুমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ নভেম্বর মানিকপুর এলাকার মোসা: তারানা আলীর টিনসেট সেমিপাকা ফাকা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যাত্রী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ নভেম্বর নবম শ্রেনীর ছাত্রী মানিকপুর এলাকায় বান্ধুবীর বাড়িতে যাওয়ার পথে, খালইষ্ট এলাকায় আ: হান্নান মিয়ার ছেলে মো. সুমন মিয়া ও উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া পথরোধ করে।

পরে জোরপূর্বক মুখ চেপে ধরে মানিকপুর এলাকার মোসা: তারানা আলীর টিনসেট সেমিপাকা ফাকা বাড়িতে নিয়ে দুইজন মিলে ধর্ষন করে। পরে আ: হান্নান মিয়ার ছেলে মো. সুমন মিয়া মোবাইল ফোনে ধর্ষনের ভিডিও ধারন করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। এই দুইজনকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930