ব্রেকিং নিউজঃ

এবার সিলেটে ৫ সন্তানের জননীকে ধর্ষণ, গ্রেফতার ২

এবার সিলেটে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় ওই নারীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিলে শামীমাবাদ আবাসিক এলাকার ভুক্তভোগীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত প্রধান আসামি ও এতে সহযোগিতা করেন কয়েকজন।

তিনি আরও জানান, ঘটনার পর ওইরাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন ভুক্তভোগী।

এই পুলিশ কর্মকর্তা বলেন,‘ভুক্তভোগীর পরিবার গতকাল কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই লিখিত অভিযোগের সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করা হয়।’

মামলার আরেক আসামি এখনো পলাতক আছেন এবং গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031