ব্রেকিং নিউজঃ

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে ৩ জন নিহত

নানা বাড়িতে দাওয়াত খাওয়া হলো না তাদের। পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বোন, ছেলেসহ তার। আহত হয়ে স্বামী চিকিৎসারত রয়েছে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা হয়। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ টু টেংগনমারী সড়কের নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে।

বাবার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে দাওয়াত খেতে আসে রুমা আক্তার (২৬), স্বামী লিটন (৩২) ও ছেলে আঃ রাহিম (০৪)। বাবার বাড়িতে দাওয়াত খেয়ে রবিবার রাত সাড়ে আটটার দিকে রুমা তার স্বামী, সন্তান ও বোন আদুরী আক্তারসহ মোটরসাইকেলযোগে নানা বাড়ি কালিকাপুর দাওয়াত খেতে যাচ্ছিল। অপরদিকে টেংগনমারীর দিক থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহন কিশোরগঞ্জ বাজারের দিকে আসার সময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রুমা আক্তার (২৬), ছেলে আঃ রাহিম (৪) ও বোন আদুরী আক্তার (১৯) মারা যায়। মোটরসাইকেল চালক স্বামী লিটন (৩২) ছিটকে পড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছে।

লিটনের বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ গ্রাম। পুলিশ খবর পেয়ে বাসটি আটক করে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম জানান- দুর্ঘটনার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় লিটন তার স্ত্রী, শালী ও ছেলেকে মোটরসাইকেলযোগে নানা শ্বশুরের বাড়ি কালিকাপুর যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930