ব্রেকিং নিউজঃ

তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে জখম, হত্যার হুমকি

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে শিশুদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে গৃহবধূ কনকলতাকে জুতা দিয়ে পিটিয়ে কানে ও মাথায় জখম করেছে তারই প্রতিবেশী শাকিল, বাপ্পি ও অভি।  ২৯ মে শুক্রবার সকালে ৩নং ওয়ার্ডের বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শরীফ পাটোয়ারীর ছেলে অভি(১৫) কনকলতার ছেলে রকির(৭) গায়ে সাইকেল উঠানোর ভয় দেখালে প্রতিবাদ করে সে। এতে ক্ষিপ্ত হয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শরীফের তিন ছেলে শাকিল, বাপ্পি ও অভি কনকলতার ঘরে ঢুকে জুতা দিয়ে কানে ও মাথায়

এলোপাথাড়ি মারধর করে। মারধরের একপর্যায়ে বিএনপি ক্ষমতায় আসলে গোটা পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় তারা। কনকলতার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী সন্তু ঘরে এসে তাকে অচেতন দেখে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কনকলতা বাদী হয়ে তজুমদ্দিন থানায় অভিযোগ দায়ের করে।

শরীফ প্রভাবশালী ও বিত্তশালী হওয়ায় বিভিন্নভাবে কনকলতার পরিবারকে মামলা তুলে নেয়ার ভয়ভীতি প্রদান করে আসছে। অন্যদিকে পান দোকানী কনকলতার স্বামী আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় ন্যায়বিচার হতে বঞ্চিত হতে পারেন বলে জানান নির্যাতনের শিকার গৃহবধূ কনকলতা।  এ ঘটনায় পুরো পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031