ব্রেকিং নিউজঃ

বাবার বাড়ি বেড়াতে এসে এসিড নিক্ষেপে যুবতী আহত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামশ্রী-আলাপুরে বাবার বাড়ি বেড়াতে এসে এসিড নিক্ষেপে নিছফা আক্তার (১৯) নামে এক যুবতী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে আহত নিছফার বাবা আতর আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৯ জুলাই দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে। এর আগে নিছফা তার স্বামীকে নিয়ে বেড়াতে আসে। রাতে সুযোগ বুঝে প্রতিপক্ষের লোকেরা তার মেয়ের উপর এসিড নিক্ষেপ করে আহত করে।
আহত অবস্থায় উদ্ধার করে নিছফাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের হামলার ভয়ে এখন পর্যন্ত তিনি মামলা করেননি। তবে বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করা হয়েছে।

নিছফার চাচা সুন্দর আলী বলেন, তারা আর্থিকভাবে দুর্বল। তাই মামলা ও মোকদ্দমায় যেতে সাহস পাচ্ছেন না। আর নিছফার চিকিৎসা করোনাও কঠিন হয়ে পড়েছে। তবে আগের চেয়ে সে সুস্থ আছে। তিনি আইনের কাছে এর সুবিচার চেয়েছেন।

এদিকে ফেসবুকে নিছফার ছবি পোস্ট করে সুবিচার চাওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল আলী বলেন, তাকে বিষয়টি অনেক দেরিতে জানানো হয়েছে। থানার পর তিনি চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন, এখন পর্যন্ত আমার কাছে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031