ব্রেকিং নিউজঃ

রাজধানীর পান্থপথে রাস্তায় ক্ষতবিক্ষত নারীর লাশ

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোডে অজ্ঞাত (৩২) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে পথচারীদের দেয়া খবরে ১৫২/২ গ্রিন রোড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই অজ্ঞাত মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র। তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহটি একজন নারীর। তার পরিচয় জানা যায়নি। রাস্তায় পড়ে ছিল। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট হবে এটি হত্যা কী-না। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ক্লুলেস এ ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031