ব্রেকিং নিউজঃ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা ২ মোটরসাইকেল আরোহীর নিহত

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় গাছচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শালদিঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা পলাশ আহমেদ (১৯) ও তার ভাতিজা মঞ্জু মিয়া (১৮)।

লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোটরসাইকেলযোগে লাখাই উপজেলার বুল্লা বাজার থেকে বামৈ যাচ্ছিলেন পলাশ ও মঞ্জুসহ তিনজন।
এ সময় শালদিঘা গ্রামে রাস্তার পাশে একটি রেইন ট্রি গাছ কাটছিলেন স্থানীয়রা। তখন চলন্ত মোটরসাইকেলের ওপর গাছটি পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত গিয়াস উদ্দিন (২৫) নামে অপর যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাছটি কাটা হচ্ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031