ব্রেকিং নিউজঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার নাটোর-বনপাড়া মহাসড়কের গড়মাটি কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শরিফুল ইসলাম (৩৫) চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিসরাই গ্রামের মৃত মখলেসুর রহমানের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, ঈশ্বরদী থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঢ ১৬-০৬৩৫) গড়মাটি কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেটো ট ২২-৪৫৪৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মাইক্রোচালক শরিফুল নিহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031