কুমারখালীতে বজ্রপাতে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মকছেদ আলীর ছেলে সোহাগ (১১) বাড়ীর পার্শ্ববর্তি মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়।
নন্দলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নওশের আলী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান, ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে ছেলেটির মৃত্যু হয়।
কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান বিকেলে হটাৎ করেই কালোমেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্রপাত শুরু হয়। এ সময় ছেলেটি ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে মৃত্যু হয়।
