ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহ বৃদ্ধ কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা থানায় মামলা

ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্রাহীমপুর গ্রামের পাট ক্ষেতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ মানিক খা (৬১) ব্রাহীমপুর গ্রামের মৃত ইমান খার ছেলে। এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা শরিফুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার দুপুরে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ হাদীউজ্জামান জানায়, সোমবার দুপুরে ব্রাহীমপুর গ্রামের শরিফুল ইসলামের কন্যা তৃতীয় শ্রেণির ছাত্রী বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়।

এ সময় একই গ্রামের বৃদ্ধ মানিক খা তাকে পাট ক্ষেতের মধ্যে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে মাঠের অন্যরা ছুটে আসলে অভিযুক্ত মানিক খা পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয় স্থানীয়রা।

প্রথমে শিশুটির বাবা থানায় অভিযোগ দিতে ভয় পেয়েছিলেন। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে মানিক খাকে আসামি করে মামল মামলা দায়ের করেন শিশুটির বাবা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, ব্রাহীমপুর গ্রামে একটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31