ব্রেকিং নিউজঃ

সৌদি আরবে মসজিদে নববীসহ খুলেছে ৯০ হাজার মসজিদ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সৌদি আরবের মদিনায় মসজিদে নববীসহ ৯০ হাজারের বেশি মসজিদ খুলে দেওয়া হয়েছে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ ও সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ফজরের নামাজের মাধ্যমে মসজিদগুলো খুলে দেওয়া হয়। যদিও আযানের আগে থেকেই মুসল্লিরা মসজিদে হাজির হন। এর আগে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে এসব মসজিদ খোলার বিষয়ে গত কয়েকদিন থেকেই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিছন্নতা, স্যানিটেশন প্রক্রিয়া শেষ করে মসজিদগুলো।

স্বাস্থ্যবিধি অনুসারে, অসুস্থ, বৃদ্ধ ও ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মসজিদগুলোতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এ ছাড়া একে অপরের সঙ্গে কোলাকুলি ও হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে মসজিদে আগত মুসল্লিদের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে পবিত্র নগরী মক্কার মসজিদগুলো খোলা হচ্ছে না বলে জানিয়েছেন ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শাইখ।

তিনি বলেন, সৌদি আরবের শীর্ষস্থানীয় ও ওলামা কাউন্সিলের পরামর্শে কোভিড-১৯ এর বিষয়ে সতর্কতামূলক নির্দেশনাবলি প্রচারের লক্ষ্যে ইসলামী বিষয়ক মন্ত্রণালয় এর ডিজিটাল ওয়েবসাইটগুলো ছাড়াও সব মিডিয়া, আউটলেট, টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন নিউজ প্লাটফর্মগুলোতে প্রচার চালাচ্ছে।

এ ছাড়া মসজিদে জামাতের পর দোয়া বিশেষ করে জুমার নামাজের খুতবায় এসব বিষয়ে সতর্কতামূলক ও সাধারণ মানুষকে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে ইমামদের।

সৌদি আরবে কারফিউ শিথিল করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় ও প্রবাসীদের ঘরের বাইরে অবস্থান করার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা আইন লঙ্ঘনকারী ১ হাজার রিয়াল জরিমানা করার বিধান জারি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930