ব্রেকিং নিউজঃ

ঈদের দিনে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলে দুই যুবক নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রিয়াদ(১৮) ও অনিক (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আশিক নামে অপর এক যুবক আহত হয়েছে বলে জানা গেছে। আহত যুবককে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি ঘটে সোমবার বেলা সাড়ে ২টায় উপজেলার পাগলা থানাধিন টাঙ্গাব সিনিয়র মাদরাসা মোড়ে। নিহত রিয়াদ ও অনিক পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বড়বাড়ী গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিয়াদ ও অনিক আহত আশিক কে নিয়ে সোমবার বেলা সাড়ে ২টার দিকে নিজ এলাকা থেকে খান বাহাদুর ঈসমাইল সড়ক দিয়ে বেপরোয়া গতিতে টাঙ্গাব ইউনিয়নের আসার সময় টাঙ্গাব সিনিয়র মাদরাসা মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সিটকে পড়ে।

এতে  রিয়াদ ও অনিক ঘটনাস্থলেই মারা যায় এবং আশিক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930