মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ উদ্ধার অভিযান অব্যাহত
ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তিকে জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
গতকাল দিবাগতরাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।ঘটনাটি নিশ্চিত করেন ইলিশা থানার নৌ- পুলিশ বিদ্যুৎ কুমার ।
তিনি আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি।
সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ,কোস্টগাট ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন বলে তিনি জানিয়েছেন।উদ্ধার অভিযান অভ্যাহত থাকবে।বিদ্যুৎ কুমার নৌ- পুলিশ ইনচাজ ভোলা।
