ব্রেকিং নিউজঃ

বাইক থেকে পড়ার পর যুবলীগ নেতাকে পিষে মারল প্রাইভেটকার

রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের (বাইক) পেছন থেকে পড়ে যাওয়ার পর অপর একটি প্রাইভেটকার যুবলীগ নেতা সৈকত উজ্জামান শুভ গাজীকে (২৫) পিষে মারে।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ গাজী বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক জিএমএ মান্নানের ছোট ছেলে। তিনি বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইসমাইল মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে চার রাস্তার মোড়ে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন সৈকত উজ্জামান শুভ গাজী ও তার বন্ধু রাজু শেখ। এ সময় ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শুভ গাজী সড়কের ওপর ছিটকে পড়লে পেছনে থাকা অপর একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শুভ গাজী মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক রাজু শেখ। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুদ জানান, দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেটকারকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। অপর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। শুভ গাজীর লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031