ব্রেকিং নিউজঃ

চাঁদপুরে ৯ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ  মুহসীন আলমের নির্দেশে  মাদক বিরোধী বিশেষ অভিযানে থানা পুলিশ অভিযান চালিয়ে  ৯ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এসআই(নিঃ)মোহাম্মদ লোকমান হোসেন, বিপি-৭৭৯৭০৬১২৮৫ সঙ্গীয় ফোর্সসহ  ০৪ জুলাই  ভোর সাড়ে ৫ টার   সময় চাঁদপুর সদর মডেল থানার  ৮নং বাগাদী ইউনিয়নের  চাঁদপুর ফরিদগঞ্জ রোডের  বাগড়া বাজার হতে বালিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থিত  মাসুদ জেনারেল স্টোরের  সামনে পাকা রাস্তার উপর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন  আলমের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে  মাদক ব্যবসায়ী রুবি বেগম(৩৭)স্বামী- মোঃ রুবেল মিজি, পিতা-মৃত তারা মিয়া গাজী, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- আলি নগর, দর্জি বাড়ী, মৃত রফিক মেম্বারের বাড়ী, থানা ও জেলা-ভোলা এর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তাঁর   হেফাজত হইতে  ০৯ কেজি গাঁজা উদ্ধার করে।

এরপর তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে। এ বিষয়ে আটক রুবি বেগমকে
আসামী করে  একটি  মাদক মামলা রুজু করা হয়।

আটক রুবি বেগকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম বলেন, এটি আমাদের চলমান অভিযানের একটি অংশ। তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31