ব্রেকিং নিউজঃ

ভোলায় বাড়ির টয়লেট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ভোলায় বাড়ির টয়লেট থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মো. আবুল কালামের মেয়ে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ভোলা শহরের ছয় নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়ার ঠিকাদার জামাল গোলদারের বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

দুপুরের দিকে সোনিয়া ঘরের টয়লেটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন বাড়ির মালিক জামাল গোলদার।

তবে টয়লেটের মধ্যে গলায় ফাঁস দেয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছে স্থানীয়রা। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও বাসার মালিক জানায়, দুপুরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নীচতলায় নেমে আসে সোনিয়া।

ফিরতে দেরি হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখে টয়লেটের ভেন্টিলেটরের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলছে। পরে সেখান থেকে লাশ বের করে ঘরে এনে রাখা হয়।

তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে তার কোন কারণ বাসার লোকজন জানাতে পারেনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।

তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তিনি আরো জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930