ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া রায়পাড়া গ্রামে যৌতুকের দাবিতে আঁখি খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মামুন শেখের স্ত্রী। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে আঁখিকে প্রায় ৩ বছর আগে মামুন বিয়ে করে। এ বিয়ে অনুষ্ঠানে তাকে ৮০ হাজার টাকা যৌতুক দেয়া হয়।
পরবর্তীতে বাকি ১০ হাজার টাকাসহ আরো ১ লাখ টাকা যৌতুক দাবি করে। এর মধ্যে ৭০ হাজার টাকা আবারো যৌতুক দেয়া হয়। কয়েক মাস আগে মামুন আবারো ২ লাখ টাকা যৌতুক দাবি করে।
এ টাকা দিতে আঁখির পরিবার অস্বীকার করলে তাকে নানা রকম নির্যাতন করা হয়। একপর্যায়ে রোববার রাতে তাকে মারপিট করে হত্যার পর তাকে ঘরের তীরের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930