ব্রেকিং নিউজঃ

করিমগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী আজিজুল ইসলাম (সজল সরকার)

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ পৌরসভায় লেগেছে নির্বাচনি হাওয়া। যদিও এখনো ঘোষনা হয়নি তবুও নির্বাচনি প্রচারনায় পিছিয়ে নেই প্রার্থীরা।

তবে এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কমিশনার মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম (সজল সরকার)।পৌর এলাকার সিংহভাগ প্রচারনা চালিয়ে ইতিমধ্যে সরগোম হয়ে উঠেছেন।

কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উন্নয়নে মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন সর্বকনিষ্ঠ কমিশনার প্রার্থী আজিজুল ইসলাম (সজল সরকার)।

জনাব, আজিজুল ইসলাম নির্বাচিত হলে অবহেলিত নিপিড়ীত করিমগঞ্জ ৫নং ওয়ার্ড পৌরবাসীর জীবন মনোউন্নয়নে কাজ করবেন। মসজিদ মন্দির জলাশয় নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণসহ খেলার মাঠ সংস্করণ করে জনগনের পাশের থাকবেন। দুস্থ ও গরিবের জন্য কাজ করবেন।

ইতিমধ্যে তিনি করিমগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি না হয়েও পৌরবাসীর জীবন মনোউন্নয়নে পৌর এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।

এছাড়া এই ৫নং ওয়ার্ড ছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ঘাট সংস্কার, স্কুল মসজিদের আংশিক কাজ সম্পূর্ণ করাসহ অসহায় দরিদ্র মানুষের করোনা দুঃসময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফলে দিন যতই যাচ্ছে ততই যেনো দলমত নীর্বিশেষে পৌরবাসীর কাছে ভালোবাসায় সিক্ত হয়ে হয়ে উঠেছেন তিনি।

সরজমিন করিমগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলমত নির্বিশেষে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি।

এছাড়াও তরুণদের সঙ্গে নিয়ে মাদক নির্মুলে পৌরসভার সর্বস্তরে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। পৌরসভার তরুন সমাজও তার এই নির্বাচনে বিজয়ের জন্য দিন রাত নির্বাচনী প্রচারে কাজ করে যাচ্ছেন ।

পৌরবাসীর দোয়া ও মুল্যবান ভোটের মাধ্যমে আজিজুল ইসলাম (সজল সরকার)কে নির্বাচিত করার আহ্বান তার সর্বস্তরের জনগনের প্রতি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930