সিলেটে ছাত্রলীগের হাতে এবার কিশোরী ধর্ষণের শিকার
সিলেটে এবার কিশোরী ধর্ষণের শিকার
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তোলপাড়ের মধ্যেই আবারো সিলেট নগরে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এবার নগরের দাঁড়িয়াপড়া এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযাগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম রাকিব হোসেন নিজু (২০)।
সে মদন মোহন কলেজের শিক্ষার্থী। ধর্ষণের শিকার কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।
কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার জানান, শুক্রবার (২ অক্টোবর) ভুক্তভোগীর পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু ঘটনা আরো আগে (২৯ সেপ্টেম্বর) ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান কোতোয়ালি থানার কর্মকর্তারা।
