ব্রেকিং নিউজঃ

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপালবাড়ি রাস্তার মাথায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সিএনজিতে থাকা বাচ্ছু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫) মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় রুবেল (২৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহতদের নাতি হন। তারা সকলে ফেনী সদরের পাঁচগাচিয়ার উত্তর কাশিমপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে তারা তিনজন রুবেলের শ্বশুর বাড়ি ফুলগাজীতে দাওয়াত খেতে যান। ফেরার পথে ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের শিকার হন।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুবউদ্দিন দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত স্থান থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930