ব্রেকিং নিউজঃ

সড়ক দুর্ঘটনা তিন অটোরিকশা আরোহী নিহত

নওগাঁর মান্দায় ট্রাক চাপায় তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়নুল ও রফিক। জয়নুলের বাড়ি উপজেলার বিষ্ণুপুর এলাকায়। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নওগাঁয় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হওয়ার কথা ছিল। সকালে অটোরিকশা যোগে চারজন প্রতিনিধি মান্দা থেকে নওগাঁর দিকে আসছিলেন।

অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে বিপরীত দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে চারজনই আহত হন।

গুরুতর আহত জয়নুল হক ও রফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যান। অপরদিকে অপর দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সকাল ৯টার দিকে ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি চাপা দেয়।

এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চারযাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930