ব্রেকিং নিউজঃ

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে মালবাহী একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ দুইজন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির জানান, পাতের নিচে আটকা পরা লাশ উদ্ধারের চেষ্টা করে পরিচয় জানার চেষ্টা চলছে। হাইওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। আহতদের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930