ব্রেকিং নিউজঃ

ইতিহাসের সর্ববৃহৎ গ্যাসের খনির সন্ধান পেয়েছে তুরস্ক: জানালেন এরদোগান

এরদোগান জানিয়েছেন, তার দেশ কৃষ্ণ সাগরে ইতিহাসের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস মজুদের সন্ধান পেয়েছে। ২০২৩ সালের মধ্যে লাভ করা এই গ্যাস বাজারজাত করা হবে। শুক্রবার (২১ আগস্ট) একটি কনফারেন্স অনুষ্ঠানে এই ঘোষণা দিয়ে নতুন এ গ্যাসের অস্তিত্ব তার দেশের জন্য “নতুন যুগের সূচনা” বলে আখ্যায়িত করেন এরদোগান।

তিনি বলেন, সদ্য লাভ করা গ্যাস মজুদগুলি বৃহত সন্ধানের একটি অংশ মাত্র। ভবিষ্যতেও তুরস্ক নিকটবর্তী অঞ্চলে আরও তেল-গ্যাস সন্ধানের কাজ অব্যাহত রাখবে।

কৃষ্ণ সাগরের টুনা -১ জোনে সুলতান মুহাম্মাদ আল ফাতিহ এর নামে করা তুরস্কের প্রথম তেল ও গ্যাস তুরপুন জাহাজ ফাতিহ গত ২০ জুলাই প্রাকৃতিক এ গ্যাসের প্রায় ৩২০ বিলিয়ন ঘনমিটার (11.3 ট্রিলিয়ন ঘনফুট) সন্ধান লাভ করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930