ব্রেকিং নিউজঃ

কোটালীপাড়ায় শিশুকে শারীরিক নির্যাতন, গ্রাম ডাক্তার আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে শারীরিক নির্যাতন করার অভিযোগে সোলায়মান শাহ (৪০) নামে এক গ্রাম ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত ডাক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। শনিবার (২ মে) দুপুরে কোটালীপাড়া উজেলার বুজুরগোকোনা গ্রামের ওই ডাক্তারের চেম্বারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই শিশু ৪৯নং উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নির্যাতনের শিকার ওই শিশুর মা জানায়, হঠাৎ করে আমার মেয়ের শরীরের এ্যালার্জির প্রকোপ দেখা দিলে বাড়ীর পার্শ্ববর্তী গ্রাম ডাক্তার সোলায়মান শাহ’র কাছে নিয়ে যাই।

এ সময় আমার মেয়েকে চিকিৎসার জন্য ওই ডাক্তারের কাছে রেখে বাড়ীতে ধান নাড়তে চলে আসি। পরে আমার মেয়ে বাড়ীতে এসে আমার কাছে শারীরিক নির্যাতনের বিষয় সব কিছু জানায়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ওই শিশুর মা বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা ওই ডাক্তার সোলায়মান শাহকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গ্রাম ডাক্তার শিশুটিকে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল রবিবার (৩ মে) আটককৃতকে আদালতে পাঠানো হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031