ব্রেকিং নিউজঃ

সেপ্টেম্বরেই আসছে করোনার প্রতিষেধক দাবি চীনের

জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বরের মধ্যেই করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ডা. গাও ফু। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে ডা. গাও ফু এমনটি দাবি করেন।

সাক্ষাতকারে ডা. গাও ফু বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রতিষেধক ব্যবহার করা হবে যেমন স্বাস্থ্য কর্মীদের এই প্রতিষেধক বেশি প্রয়োজন। এই প্রতিষেধক জনগণের সুস্বাস্থ্যের জন্য প্রয়োগ করা হবে।

আপনার এটি নিশ্চিত করতে হবে যে আপনি যেটি বানাচ্ছেন সেটি নিরাপদ। তবে এটি বলা যাবে না যে কাজ করতে পারে নাও পারে। আপনাকে অবশ্যই এমন কিছু বানাতে হবে যা কাজ করবেই।

ওই সাক্ষাতকারে ডা. গাও ফু আরো বলেন, আমরা সবাই প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি সেপ্টেম্বরে জরুরিভিত্তিতে আমরা করোনার প্রতিষেধক ব্যবহার করতে পারবো।

চীনে এখন দুটি কোম্পানি প্রতিষেধক বানানোর চেষ্টা করছে। তারা প্রতিষেধকগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালও দিচ্ছে। এছাড়া বিশ্বের অন্যান্য বিজ্ঞানীরাও করোনা ভাইরাসের প্রতিষেধক বের করতে কাজ করে যাছেন।

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এ পর্যন্ত প্রায় ১৫০ টি ওষুধ নিয়ে গবেষণা করা হচ্ছে। বিজ্ঞানীরা দাবি করছেন, এগুলোর মধ্যে করোনার প্রতিষেধক বের হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031