ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাস সিঙ্গাপুরে নতুন আক্রান্ত আরও ৩৪৬ বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনাভাইরাসে দিন দিন বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া শেষ খবরে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আরও ৩৪৬ জন বাংলাদেশি নাগরিক প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৫১ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। যদিও দেশটিতে বাংলাদেশিদের মৃত্যু হার শূন্য।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে আরও জানানো হয়েছে, নতুন করে রেকর্ড গড়ে আরও ৭২৮ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ১০ জনের, সুস্থ ৬৮৩ জন।

এদিকে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের শিকার এক বাংলাদেশি কর্মীকে (৩৯) দুই মাসের বেশি সময় পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই বাংলাদেশি কর্মীকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে দেশটির মাইগ্রান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডবলিউসি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি।

ফেসবুকে এমডবলিউসি লেখ, সিঙ্গাপুরের ৪২তম কোভিড -১৯ রোগীকে ভেন্টিলেটর থেকে সরান হয়েছে। তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তিনি নিজেই শ্বাস নিতে পারছিলেন। তবে বাংলাদেশি ওই কর্মীকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে স্পিচ থেরাপি দেওয়া হবে।

বাংলাদেশি ওই কর্মীকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন,‘ভাইরাসটি সংক্রমণের আগে তিনি শ্বাসকষ্ট এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি নিউমোনিয়াও ছিল তার।’

এদিকে অসুস্থ হয়ে তিনি আইসিইউতে ভর্তি থাকলেও বাংলাদেশে তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেন। অবশ্য, স্বামীর প্রতিদিনের খোঁজ-খবর রেখেছেন ওই নারী।

গত ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি ওই কর্মী অসুস্থতা বোধ করেন। ভাইরাসের লক্ষণ বুঝতে পেরে তিনি ৩ ফেব্রুয়ারি সাধারণ একটি ক্লিনিকে যান। ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যান চেঙ্গি জেনারেল হাসপাতালে।

পরে ৭ ফেব্রুয়ারি তাকে চাঙ্গি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ৮ ফেব্রুয়ারি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনাভাইরাসে তার আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। এরপর থেকে তিনি সেখানেই ভর্তি ছিলেন।

অসুস্থ হওয়ার আগে তিনি সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে (১৪৫ সৈয়দ আলাভি সড়ক) গিয়েছিলেন এবং দ্য লিও ডরমিটরিতে (২৫ বুকিত রোড) বসবাস করছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031