ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রের ভিসায় স্বাস্থ্য বিষয়ে অভিনব নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসায় স্বাস্থ্য বিষয়ে অভিনব নতুন নিয়ম।ডায়বেটিসসহ আরও কয়েকটি রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ,ওয়াশিংটন ভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ।যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন বিশ্বের অনেকে। তবে বিভিন্ন কারণে সবার এ স্বপ্ন পূরণ হয় না। এখন থেকে ডায়বেটিসসহ আরও কিছু রোগ থাকলে যুক্তরাষ্ট্র আর ভিসা নাও দিতে পারে বলে দেশটির এক সরকারি নির্দেশনায় এই ইঙ্গিত দেওয়া হয়েছে।

মূলত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রে গেলে চিকিৎসা করালে সেখানে সরকারের খরচ হয়। এই খরচ কমাতেই রোগাক্রান্তদের ব্যাপারে এমন ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।কেএফএফ হেলথ নিউজের তথ্য অনুসারে, যারা রোগাক্রান্ত তারা যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরুর পর চিকিৎসা ব্যয় চালিয়ে নিতে পারবেন কি না, সেটি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে বিশ্বব্যাপী বিভিন্ন দূতাবাস এবং কনস্যুলেটে গাইডলাইন পাঠানো হয়েছে।

এই গাইড লাইনের নির্দেশনা মোতাবেক, ভিসা আবেদনকারীর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে হার্টের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ক্যানসার, ডায়বেটিস, মেটাবলিক রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্যসহ কিছু নির্দিষ্ট রোগগুলো বিবেচনায় নিতে বলা হয়েছে।কারণ হিসেবে বলা হয়েছে, এই রোগগুলোর চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় লক্ষ লক্ষ ডলার খরচ হতে পারে। আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে নিজ খরচে চিকিৎসা ব্যয় মেটাতে পারবে কি না সেটিও খতিয়ে দেখতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ভিসার আবেদন যাচাই করার সময় সংক্রামক রোগ পরীক্ষা করা, টিকার ইতিহাস দেখা, এবং মানসিক অসুস্থতা যাচাই করা— এসব প্রক্রিয়া আগে থেকেই ছিল। তবে এই নতুন নির্দেশিকায় আরও কিছু স্বাস্থ্যগত সমস্যা যুক্ত করা হয়েছে, যা এখন থেকে বিবেচনা করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930