ব্রেকিং নিউজঃ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

তিনি মনে করেন, এ হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ হবে।

বিশ্ব সংস্থাটির এ কর্মকর্তা বলেছেন, “আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।”

বিবৃতিতে তিনি বলেন, “সবসময়ের মতো, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়। ক্ষেপণাস্ত্র ও বোমা ‘সমাধানের উপায় নয়’ বরং ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ হবে।”

‘বেসামরিক নাগরিকদের জন্য এই ভয়াবহ পরিণতি এড়াতে, আমি সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে, উত্তেজনা কমাতে এবং আলোচনার টেবিলে ফিরে আসার জন্য অনুরোধ করছি’-যোগ করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031