ব্রেকিং নিউজঃ

মালয়েশিয়াগামী বিমানের সব ফ্লাইট বাতিল

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মায়য়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত ও ওমানের পর এবার কুয়ালালামপুরেও ফ্লাইট বন্ধ করল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স।

মোকাব্বির হোসেন জানান, আজকে মালয়েশিযার কুয়ালালামপুরে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজকের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বদলে বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে।

উল্লেখ্য, বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এখন চালু আছে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই ও আবুধাবির ফ্লাইট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930