ব্রেকিং নিউজঃ

বাংলাদেশে ইউরোপীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

চলোমান মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে বাংলাদেশে সাময়িকভাবে প্রবেশ বন্ধ হচ্ছে ইউরোপীয় নাগরিকদের।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত সোমবার দুপুর থেকেই কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও কোনো এয়ারলাইন্স যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স খরচ বহন করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্য ছাড়া বাকি দেশগুলো থেকে কেউ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930