ব্রেকিং নিউজঃ

কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা, করোনায় আরও ৩ জনের মৃত্যু

করোনা ভাইরাসে কানাডায় আরো তিন জনের মৃত্যু ঘটলো! ব্রিটিশ কলোম্বিয়ার উত্তর ভ্যাঙ্কুভারে লিন ভ্যালি কেয়ার সেন্টারে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের ডাক্তার বনি হেনরি এই দুঃসংবাদ জানান। উল্লেখ, গত ৮ মার্চ প্রথম এক জনের মৃত্যু হয়। এখন কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারে। আর রোগীর সংখ্যা চার শ’ ছাড়িয়ে গেছে। মৃতদের নাম প্রকাশ না করা হলেও জানা গেছে, এদের প্রায় সবাই পঞ্চাশোর্ধ।

এদিকে করোনা নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো আজ দুপুর পৌনে দু’টায় অটোয়াস্থ রিডো হল কটেজের পোডিয়ামের সামনে এসে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তার প্রধান চিকিৎসা কর্মকর্তা থেরেসা ট্যামের পরামর্শে মেক্সিকান এবং আমেরিকান ছাড়া সকল বিদেশিদের কানাডায় প্রবেশের নিষেধাজ্ঞার ঘোষণা করেন।

এই ঘোষণায় কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা, জরুরী সেবায় নিয়োজিত পেশাজীবী এবং কূটনীতিকদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিমান, মেক্সিকো, আমেরিকার সাথে যোগাযোগ স্বাভাবিক রাখা হবে। কারণ, কানাডার খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সিংহভাগই আসে মেক্সিকো, আমেরিকা থেকে।

অপরদিকে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-৭ নেতাদের সাথে করোনাভাইরাস নিয়ে কথা বলেন। কারণ, এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। জনগণকে রক্ষা করতে এবং দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে যা কিছু করা দরকার তা তারা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডো এই মুহূর্তে নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন। ঘরে বসে তিনি অনলাইনেই অফিসের কাজ সারছেন। ইতোমধ্যে সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, ডে-কেয়ার, ক্যাসিনো, সিনেপ্লেক্স, পার্কের কার্যক্রম, বিভিন্ন ইভেন্ট বন্ধ ও বাতিল করা হলেও বার এবং রেস্টুরন্টেগুলোকে আপাতত বন্ধ ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930