ব্রেকিং নিউজঃ

যশোরে গাঁজাসহ পুলিশ কর্মকর্তা আটক

যশোরের কেশবপুরে হাসানুজ্জামান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) সহ দু’জনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। সোমবার বিকালে তাদরেকে উপজেলার পালপাড়া এলাকা থেকে আটক করে কেশবপুরের ভাল্লুবঘর ক্যাম্প পুলিশ। মঙ্গলবার এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে কেশবপুর থানা পুলিশ।

পরে পুলিশ কর্মকর্তাকে আদালতে সোপার্দ করে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। আটক পুলিশের এসআই হাসানুজ্জামান যশোরের চৌগাছা থানায় কর্মরত। তার বিপি নম্বর হলো ৮৪০৪০১৯২০৫। তিনি সাতক্ষীরার কলারোয়ার উপজেলার সিংঙ্গা এলাকার মৃত-মোফাজ্জেল সরকারের ছেলে। তার সহযোগী হিসেবে আটক হয়েছে কেশবপুরের চাঁদড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, সোমবার ভাল্লুবঘর ক্যাম্প পুলিশ পালপাড়া মোড়ে দু’টি মোটরসাইকেলে থাকা তিনজনের গতি রোধ করেন।

এসময় মণিরামপুর উপজেলার পারখাজুরা এলাকার মশিয়ার রহমানের ছেলে শহিদ পালিয়ে গেলেও পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হাসানুজ্জামান ও নাজমুলকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় ৩ কেজি গাঁজা। হাসানুজ্জামান পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন। তার কাছে ছিল সরকারি পিস্তল।

মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে মামল করার পর এসআই হাসানুজ্জামানকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়। আদালত একদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। আর নাজমুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

যশোরে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, উপ-পরিদর্শক(এস আই) হাসানুজ্জামানকে সন্ধেহ জনক আটক করা হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিলো আদালত এক দিনের রিমান্ড মন্জুর করেছে৷ আর আটক নাজমুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এবং দায় স্বীকার করেছে আসামী৷ একজন পলাতক রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930