ব্রেকিং নিউজঃ

জব্দকৃত ৪৮ মে.টন গম আদালতের নির্দেশে আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে জব্দকৃত প্রায় ৪৮ মেট্রিকটন সরকারি গম অবশেষে আদালতের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত উপকুলীয় এলাকা শ্যামনগর ও আশাশুনির ৬টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজ হাতে এ গম বিতরণ করেন। এ সময় তাকে এ কাজে সহায়তা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম বারী, অনলাইন পত্রিকা ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংবাদিক ফয়জুল কবির বাবু প্রমুখ।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ সময় বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও কৈখালী এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলার সাড়ে ৬ হাজার হতদরিদ্র বানভাসী মানুষের মাঝে ১৪ কেজি করে এই গম বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, তিনি আদালতের নির্দেশনা বাস্তবায়ন করছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930